শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় তানভীর ইসলাম আরিয়ান (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় তানভীর ইসলাম আরিয়ান (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে
নিহত তানভীর ইসলাম আরিয়ান কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে সড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘাতক কভাটভ্যান আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
আইনগত পদক্ষেপ প্রক্রিয়া দিন।