শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া।

কামাল উদ্দিন জয়

কক্সবাজার জেলা প্রতিনিধি ঃ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামে নিখোঁজ হওয়া ৬ বছর বয়সী শিশু নিসাতের মরদেহ দুইদিন পর বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, গত মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বাড়ির সামনে খেলাধুলার সময় এক অজ্ঞাতপরিচয় নারী শিশুটিকে সঙ্গে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ না পেয়ে পরিবার উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাতে থাকে এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালায়।

আজ (১৭ এপ্রিল) বাড়ির পাশের একটি অপরিচ্ছন্ন স্থানে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, এলাকায় দুর্গন্ধ ছড়ালে তাদের সন্দেহ হয়। পরে অনুসন্ধান করে একটি বস্তার ভেতরে শিশুটির মরদেহ দেখতে পান তারা।

স্থানীয়দের ধারণা, শিশুটিকে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page