বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম

‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতার মৃত্যু

‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতা সাইমন ফিশার বেকার মারা গেছেন। মৃত্যুকালে এ অভিনেতার বয়স হয়েছিল ৬৩ বছর। রোববার (৯ মার্চ) তার মৃত্যুর বিষয়টি অভিনেতার ম্যানেজার একটি বিবৃতিতে ভক্তদের জানিয়েছেন।
বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘১৫ বছরের বন্ধুত্ব আমাদের। খুব কাছের একজনকে হারালাম।’

হগওয়ার্টসের অন্দরে ভূতের ভূমিকায় ‘হ্যারি পটার’-এ সাইমন ফিশার বেকারকে দেখা গিয়েছিল।‘ হ্যারি পটার’ ছাড়াও, সাইমন ‘ডক্টর হু’ নামে একটি জনপ্রিয় সিরিজে অভিনয় করেছিলেন।
সাইমন ফিশার বেকার ছিলেন একজন ব্রিটিশ অভিনেতা। বেশ কয়েকটি হিট টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি।
কমেডি চরিত্রের জন্যও দর্শকদের মাঝে পরিচিত ছিলেন । বিবিসির ‘পাপি লাভ’ সিরিজে টনি ফাজাকার্লির চরিত্রে অভিনয়ের জন্যও বেশ প্রশংসিত হয়েছিলেন।

টেলিভিশন এবং চলচ্চিত্রের বাইরেও, সাইমন ফিশার বেকারের অডিও ইন্ডাস্ট্রিতেও অনেকখানি অবদান রয়েছে। তিনি ডক্টর হু: দ্য কার্স অফ স্লিপি হলোতে ফাদার হার্ডউডের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন। যা মন কেড়েছিল দর্শকের।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page