বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম

ঢাকায় আসছে পাকিস্তানি ব্যান্ড ‘জুনুন’

এবার বাংলাদেশে সংগীত পরিবেশন করতে আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জুনুন’। ‘ভয়েস অব জুনন’ শিরোনামে এই কনসার্টটির আয়োজন করছে অ্যাসেনবাজ। তারা জানিয়েছে, আগামী মে মাসের দুই তারিখ রাজধানী ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে কনসার্ট করবে ব্যান্ডটি।
এর আগে শুধু ব্যান্ডটির ভোকালিস্ট আলি আজমতের আসার কথা থাকলেও এবারের ঘোষণায় পুরো ব্যান্ডদল আসার খবর দিল আয়োজকপক্ষ।
এরইমধ্যে অনলাইনে বিক্রি শুরু হয়েছে কনসার্টের টিকিট। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে তিন ধাপে। সর্বোচ্চ ভিআইপি আর্লি বার্ড ছয় হাজার নয়শ নিরানব্বই, রেগুলার আর্লি বার্ড তিন হাজার নয়শ নিরানব্বই ও স্টুডেন্ট আর্লি বার্ড এক হাজার নয়শ নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে গেট সেট রকের অফিসিয়াল সাইটে।

এর আগে একাধিক ব্যান্ড ও গায়ক বাংলাদেশে এসেছে। এরমধ্যে রয়েছেন আতিফ আসলাম। যিনি আর্মি স্টেডিয়ামে ঝড় তুলেছিলেন। এছাড়া গেল বছরের ১৫ নভেম্বর আসে পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page