সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ।

ঋণ জালিয়াতি : আইএফআইসি ব্যাংকের ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

আইএফআইসি ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে ২ হাজার ৩৭৫ কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে ব্যাংকটির ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুসন্ধান কর্মকর্তা মো. ইয়াছির আরাফাতের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে।

যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন- আইএফআইসি ব্যাংকের প্রিন্সিপাল শাখার চিফ ম্যানেজার জুলফিকার আলী চোকদার ও নাজমুল হক, রিলেশনশিপ ম্যানেজার সালমান মাহবুব, মোমিনুল ইসলাম ও প্রধান কার্যালয়ের ক্রেডিট ম্যানেজার মাসুদা বেগম।
মূলত ফেডারেশন ও প্রিন্সিপাল শাখার গ্রাহক এভারেস্ট এন্টারপ্রাইজ লিমিটেড, গ্লোয়িং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ভিস্তা ইন্টারন্যাশনাল লিমিটেড ও স্কাইমার্ক ইন্টারন্যাশনালের নেওয়া ঋণের অনিয়মের প্রকৃত রহস্য উন্মোচনে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

গত ৪ মার্চ তাদের তলব করে চিঠি দিয়েছিল দুদক। চিঠিতে তাদের জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের কপি এবং বক্তব্য সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্রসহ হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page