রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ।

ভারতে বাস দুর্ঘটনা, ছিলেন ৭০ জনের বেশি বাংলাদেশি পর্যটক

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে ভয়াবহ বাস দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ওই বাসে বাংলাদেশের ৭০ জনের বেশি পর্যটক ছিলেন। রোববার (৬ এপ্রিল) সকালে ভুবনেশ্বরের উত্তরচকে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া গুরুত আহত হয়েছেন ১৫ জন।
যে ব্যক্তি নিহত হয়েছেন তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আহতদের চিকিৎসার জন্য ক্যাপিটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, বাসটিতে ৭০ জনের বেশি বাংলাদেশি ছিলেন। তারা পুরির দিকে যাচ্ছিলেন। এর আগে এই পর্যটকরা কাশি বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলেন। বাসটির বেশিরভাগ যাত্রীই বাংলাদেশি বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ওড়িশা টিভি। দুর্ঘটনার শিকার হওয়া বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুরের হয়ে এসেছিলেন বলেও জানিয়েছে তারা।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন তারা।
প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি উত্তরচকের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর এটি দুর্ঘটনার শিকার হয়ে উল্টে যায়। আহত কিছু যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। কী কারণে এ দুর্ঘটনা ঘটল সেটি নিরূপণে আরও তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page