রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ।

গাজায় ২০ দিনে ইসরায়েলি বাহিনীর হাতে ৪৯০ শিশু নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় ১৮ মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি।
এর মধ্যে গত ২০ দিনেই গাজায় প্রায় ৫০০ শিশুকে হত্যা করেছে ইসরায়েল। সোমবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

গাজার মিডিয়া অফিসের  প্রকাশিত এক বিবৃতি অনুসারে, গত ২০ দিনে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় ৪৯০ জন ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চলমান গণহত্যার অংশ হিসেবে শিশুদের ওপর চালানো এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে মিডিয়া অফিস।
এক বিবৃতিতে মিডিয়া অফিসটি শিশুদের বিরুদ্ধে হত্যাযজ্ঞকে “আধুনিক সময়ের মানবতাবিরোধী সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে একটি” হিসাবে বর্ণনা করেছে। একইসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় অসহায় বেসামরিক নাগরিকদের ওপর নৃশংস গণহত্যা চালিয়ে যাওয়ার অভিযোগও করেছে তারা।

মিডিয়া অফিস বলছে, গাজায় ইসরায়েলি বিমান হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল শিশুরা। বিবৃতিতে বলা হয়েছে, “গত বিশ দিনে ইসরায়েল শিশুদের ওপর এক মর্মান্তিক গণহত্যা চালিয়েছে, ধারাবাহিক বর্বর হামলায় ৪৯০ শিশু নিহত হয়েছে। এতে এই সময়ের মধ্যে মোট শহীদের সংখ্যা ১৩৫০ জনে দাঁড়িয়েছে।”
বিবৃতিতে ইসরায়েলি দাবিও প্রত্যাখ্যান করা হয়েছে। মূলত ইসরায়েল দাবি করেছিল, বেসামরিক হতাহতের ঘটনা কেবল আকস্মিক। গাজার মিডিয়া অফিস বরং যুক্তি দিয়ে বলেছে, প্রাণহানির এই পরিসংখ্যানগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করার একটি ইচ্ছাকৃত, পদ্ধতিগত নীতিকেই প্রতিফলিত করে।

গত সপ্তাহান্তে নেতানিয়াহু গাজায় আক্রমণ আরও বাড়ানোর ঘোষণা দেন। এছাড়া ফিলিস্তিনি এই ছিটমহল থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টাও চলছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নৃশংস ইসরায়েলি আক্রমণে প্রায় ৫০ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page