রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ।

দিল্লি-সহ উত্তর ভারতজুড়ে তীব্র তাপপ্রবাহের শঙ্কা, সতর্কতা জারি

ভারতের রাজধানী দিল্লি অঞ্চলসহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে তীব্র তাপপ্রবাহের শঙ্কা দেখা দিয়েছে। ভারতের এই অঞ্চলে আগামী দু’দিন তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রির ওপরে।
এরই জেরে জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট বা হলুদ সতর্কতা। এই সময়ে বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে আবারও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)। চলতি সপ্তাহে দেশটির রাজধানী ও সংলগ্ন রাজ্যগুলোতে তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যে থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে। শুধু দিল্লিই নয়, তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে গুজরাট, রাজস্থান, হিমাচল প্রদেশ, হরিয়ানা, লাদাখ এবং উত্তরপ্রদেশের বেশ কিছু অংশেও।

সংবাদমাধ্যম বলছে, সোমবারও উত্তর ভারতের বেশিরভাগ রাজ্যেই তীব্র তাপপ্রবাহ ছিল, যা চলতি মৌসুমের প্রথম ব্যাপক তাপপ্রবাহের ঘটনা। বেশ কয়েকটি রাজ্যে তাপমাত্রা অস্বাভাবিক ভাবে বেশি রেকর্ড হয়েছে। রাজস্থান, সৌরাষ্ট্র এবং গুজরাটের কচ্ছের কিছু কিছু জায়গাতেও বিক্ষিপ্ত ভাবে তাপপ্রবাহের পরিস্থিতি দেখা গেছে।
কোথায় তাপমাত্রা কত বেশি হবে, তা নিয়ে যেন হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছে ভারতের রাজধানীও। দিল্লির তিনটি গুরুত্বপূর্ণ আবহাওয়া কেন্দ্র সফদরজং, রিজ এবং আয়ানগরে সর্বোচ্চ তাপমাত্রা ইতোমধ্যেই ৪০.২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে।

আগামী বৃহস্পতিবারের আগে পরিস্থিতির পরিবর্তনের বিশেষ কোনও সম্ভাবনা নেই। সেই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি তথ্য বলছে, ভারতশাসিত জম্মু ও কাশ্মির, হিমাচল প্রদেশ, রাজস্থান, দিল্লি এবং লাদাখের বিস্তীর্ণ অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ের কিছু অংশেও অস্বাভাবিক ভাবে বেড়েছে তাপমাত্রা।
সাধারণত কোনও স্থানের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত ৫ ডিগ্রি বেশি থাকলে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁলে, সেই পরিস্থিতিকে তাপপ্রবাহ বলে ঘোষণা করা হয়।

তাই দিল্লি-সহ উত্তর ভারতে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছোতেই তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করল দেশটির আবহাওয়া দপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page