রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ।

ডাকাতির সময় ধরা পড়ে গণপিটুনিতে আপন দুই ভাই নিহত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা জামবাড়িয়া ইউনিয়নের খাপানিরবিলের রহনপুর রোডে ডাকাতির সময় ধরা পড়ে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। তারা সম্পর্কে আপন ভাই।

গতকাল বুধবার (৩০ অক্টোবর) রাত ৮টায় উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের খাপানির বিল এলাকায় এই ঘটনা ঘটে। গণপিটুনিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছে ভোলাহাট থানা পুলিশ।

নিহত ইয়াকুব (২২) ও আলমগীর (২৫) ভোলাহাট উপজেলার দূর্গাপুর কামারটোলা গ্রামের হবু শিল্পির দুই ছেলে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বড়জামবাড়ীয়ার খাপানিরবিল রহনপুর মহাসড়কে ডাকাতি করে একটি ডাকাত দল। পরে জনগনের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ছোটজামবাড়ীয়া চামারপাড়ায় দুই ডাকাত ধরা পড়ে। এরপর সেখানেই গণপিটুনিতে এ দুজন মারা যায়। এ সময় অপর এক ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়।

ভোলাহাট থানার ওসি শাহীনুর রহমান জানান, জামবাড়ীয়া ইউনিয়নের কলমুগড়া নামক স্থানে পাকা রাস্তার ওপর ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে দুই ডাকাতের মৃত্যু হয়। তারা সম্পর্কে আপন দুই ভাই।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই ডাকাতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page