বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ভয়াল ২৯ এপ্রিল মীরসরাই সহ পুরো চট্টগ্রামের মানুষকে স্মরণ করিয়ে দেয় স্বজন হারানোর কথা শ্রীপুরে মহাসড়ক কেটে ড্রেন নির্মাণ: জনদুর্ভোগ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন মানবতার ফেরিওয়ালা হাজী আমিনুল ইসলাম, জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে মাঠে পুলিশ সুপার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: আবারও পিছিয়েছে চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের এমপি সরোয়ার আলমগীরের আপিল শুনানি চট্টগ্রামের অধিকাংশ পরিক্ষা কেন্দ্রে মোমবাতির আলোয় পরিক্ষ অনুষ্ঠিত মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, কিশোরগঞ্জে ওসি-সাংবাদিকসহ আহত ৩০ শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ৫ এসএসসি পরীক্ষার্থী আহত, ২ জনের অবস্থা আশঙ্কাজনক , শ্রীপুরে জমি দখল ও ভাড়াটিয়াদের ভয় দেখিয়ে ভাড়া আদায়ের অভিযোগ

ঈদযাত্রায় প্রতারকচক্র হতে সতর্ক থাকুন : পুলিশ সদরদপ্তর

ঈদযাত্রায় পথে অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে খাবার গ্রহণ না করার এবং অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ প্রতারকচক্রের ব্যাপারে সতর্ক থাকতে বলেছে পুলিশ সদর দপ্তর।
বুধবার (৪ জুন) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ আহ্বান জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর স্বাক্ষরিত ওই বার্তায় বলা হয়েছে, সম্প্রতি প্রতারকচক্র দেশের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে মাইক্রোবাসে যাত্রী তুলে প্রতারণা করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রতারকচক্র যাত্রীদের নির্জন স্থানে নিয়ে জিম্মি করে তাদের টাকা-পয়সা ছিনিয়ে নিচ্ছে। আবার যাত্রীদের অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের কাছে ফোন করিয়ে বিকাশে অর্থ দাবি করছে। এ ধরনের অপরাধী থেকে সজাগ ও সতর্ক থাকতে যাত্রী সাধারণকে অনুরোধ করা হচ্ছে।
এ ধরনের প্রতারণার কবল থেকে রক্ষা পেতে যাত্রীদের পথিমধ্যে মাইক্রোবাস বা এ জাতীয় যানবাহনে না ওঠার জন্য পুলিশ অনুরোধ জানাচ্ছে।

একাকী ভ্রমণের সময় সাবধান থাকুন। নিজের অবস্থান এবং গন্তব্য সম্পর্কে পরিবারের সদস্য বা নিকটজনকে অবহিত রাখুন। আপনার আশেপাশের যাত্রীদের প্রতি সজাগ দৃষ্টি রাখুন। কাউকে সন্দেহ হলে বা সন্দেহজনক কোনো গাড়ি বা পরিস্থিতি লক্ষ্য করলে তৎক্ষণাৎ নিকটস্থ পুলিশকে জানান বা ৯৯৯ এ কল করুন।

বাংলাদেশ পুলিশ সংঘবদ্ধ অপরাধী ও প্রতারকচক্রের সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page