রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ।

মগবাজারে মহিষের গুঁতোয় নিহত এক আহত তিন

রাজধানীর মগবাজারের আমবাগান এলাকায় জবাই করতে আনা একটি মহিষের গুঁতোয় সাথী আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় রনি (৩০), শামসু (৪৫) ও নাদিয়া (২৩) নামে তিনজন আহত হয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

আহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী জুয়েল বলেন, আলম নামে এক কসাই সপ্তাহে একটি মহিষ জবাই করে। জবাইয়ের উদ্দেশ্যে আনা মহিষটি সে তার বাসার সামনে বেঁধে রাখে। বুধবার সন্ধ্যার দিকে মহিষটি ছুটে গিয়ে গুঁতো দিয়ে সাথী, রনি, শামসু ও নাদিয়া নামে চারজনকে আহত হয়। আহত সাথীকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

তিনি আরো জানান, মহিষের শিংয়ের গুঁতোয় শামসুর পেটের নাড়িভুঁড়ি বের হয়ে গেছে, নাদিয়ার পা ভেঙেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আর নিহত সাথীর মরদেহ রাতেই তার গ্রামের বাড়ি শরীয়তপুরে নিয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এস আই) রূপন চৌধুরী বলেন, গতকাল একটি মহিষের সিংয়ের আঘাতে সাথী নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছিল। ময়নাতদন্ত ছাড়াই ওই নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page