সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু ।

কাজ করছে না আইএফআইসি ব্যাংকের মোবাইল অ্যাপ

কয়েকদিন ধরে বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংকের মোবাইল অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং সেবা বন্ধ রয়েছে। তবে এ বিষয়ে ব্যাংকটির পক্ষ থেকে গ্রাহকদের কোনো বার্তা দেওয়া হয়নি বলে জানা গেছে। ফলে আতঙ্কে রয়েছেন ব্যাংকটির আইএফআইসি আমার ব্যাংক অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং সেবা ব্যবহারকারী গ্রাহকরা।
এ বিষয়ে ব্যাংকের ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। সবশেষ শুক্রবার (৮ নভেম্বর) ব্যাংকটির কল সেন্টারে কল দিয়ে এ বিষয়ে জানতে চাওয়া হয়। সেখান থেকে একজন কল সেন্টার এক্সিকিউটিভ বিষয়টি স্বীকার করে বলেন, গত বৃহস্পতিবার ‘আইএফআইসি আমার ব্যাংক’ অ্যাপের গুরুত্বপূর্ণ আপডেট করা হয়। এরপর থেকে গ্রাহকরা অ্যাপের মাধ্যমে সেবা পাচ্ছে না।

তিনি বলেন, প্লে স্টোরেও বর্তমানে অ্যাপটি নেই। কি কারণে এমন হয়েছে তা এ মুহূর্তে বলতে পারছি না। তবে নেক্সট কর্মদিবসের মধ্যে সব স্বাভাবিক হবে বলে আশা করছি।
এ ধরনের ‘বিপর্যয়’ গ্রাহকদের জানানো উচিত ছিল কি না এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এ জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে দ্রুত সব স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছি। ব্যাংকটির ভিআইভিআর সার্ভিসও দু-দিন বন্ধ থাকার পর চালু হয়েছে বলেও জানান তিনি। গ্রাহকরা ভিআইভিআর এর মাধ্যমে ব্যাংকিং সেবা নিতে পারবে বলেও উল্লেখ করেন তিনি।

ব্যাংকটির এক গ্রাহক জানান, অ্যাপ কাজ না করায় ভিআইভিআর দিয়ে কাজ করছি। তবে হঠাৎ এ ধরনের অবস্থায় গ্রাহক হিসেবে আমরা আতঙ্কিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page