সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেন থেকে পড়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৯ এপ্রিল রবিবার সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকাল আনুমানিক ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহ- জামালপুর গামী বিজয় এক্সপ্রেস সকাল সোয়া ১০টার সময় সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন ও কলাবাড়িয়া এলাকার মাঝামাঝি স্থান এলাকা অতিক্রম করার সময় ফয়সাল আহমেদ (১৬) নামের এক কিশোর ট্রেন থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।

খবর পেয়ে সীতাকুণ্ড রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ানের নের্তৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার সহ সুরতহাল রিপোর্ট তৈরি করে।
এ বিষয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, সকাল আনুমানিক ৯টার দিকে ময়মনসিংহ-জামালপুর গামী বিজয় এক্সপ্রেস সীতাকুণ্ড উপজেলা অতিক্রমকালে বারৈয়ারঢ্যালা ও কলাবাড়িয়া এলাকার মাঝামাঝি স্থানে ১৫/১৬ বছরের এক কিশোর ট্রেনের ছাদ থেকে পড়ে ঘটনা চলে মারা যায়।

নিহতের সুরতাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া নিহতের পরিবারকে খবর ও দেয়া হয়েছে বলে জানান দেন তিনি।
নিহত ফয়সাল আহমেদ কিশোরগঞ্জ জেলার মিঠাময় থানা এলাকার বাসিন্দা মোহাম্মদ বশির আহমেদ এর পুত্র বলে নিশ্চিত হওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page