শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা ও বিশাল রেলি অনুষ্ঠিত

মোঃ হিমেল সরকার,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
উপলক্ষে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভা ও বিশাল রেলি অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন সাবেক বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মোঃ হযরত আলী সঞ্চালনায়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক নাজমুল হাসান তাপস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ- সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু , সাবেক পৌর মেয়র মোঃ মাইনুদ্দিন মাইনু,উপজেলা যুবদলের আহবায়ক এমদাদুল বারী,উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক ও সাবেক কাউন্সিলর আল মামুন বিএনপির অঙ্গ সংগঠনের ওয়ার্ড পৌর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাস এবং একটি অবিস্মরণীয় দিন এই দিনে সৈনিক ও জনতার  অভ্যুত্থানের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় চেতনা নতুনভাবে জাগ্রত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে রাজনৈতিক স্থিতিশীলতার গণতন্ত্র পুন: প্রতিষ্ঠায় তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।বক্তারা আরও বলেন, ৭ নভেম্বরের চেতনা হলো জাতীয় ঐক্য দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়া। বর্তমানের রাজনৈতিক বাস্তবতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও নীতিকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে শক্তিশালী করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page