শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

১৬ মাস ধরে বেতনহীন ৬৬২ জন সিএইচসিপি, ন্যায্য দাবিতে মহাখালীতে অবস্থান কর্মসূচি

বেলাল উদ্দিন জয় :

সরকারি নিয়োগবিধি অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১১, ২০১৫, ২০১৮ ও ২০২৩ সালে মোট চারটি ব্যাচে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নিয়োগপ্রাপ্ত হয়। এর মধ্যে পূর্বের তিন ব্যাচ ইতোমধ্যে অপারেশনাল প্ল্যানে অন্তর্ভুক্ত হয়ে রাজস্বখাতে স্থায়ী নিয়োগ ও বেতন-ভাতা সুবিধা পেয়েছেন।

কিন্তু ২০২৩ সালের ব্যাচের ৬৬২ জন সিএইচসিপি গত ১৬ মাস ধরে কোনো বেতন-ভাতা পাচ্ছেন না। তারা নিয়মিত অফিস করছেন, জনগণকে স্বাস্থ্যসেবা দিচ্ছেন, অথচ মাস শেষে পাচ্ছেন না তাদের ন্যায্য প্রাপ্য বেতন।

এই অবিচারের প্রতিবাদে সারাদেশ থেকে আগত সিএইচসিপিরা গত চার দিন ধরে রাজধানীর মহাখালীর বিএমআরসি প্রাঙ্গণে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবিগুলো হলো —
১, গত ১৬ মাসের বকেয়া বেতন পরিশোধ।
২️, নিয়োগের তারিখ থেকে চাকরির স্থায়ীকরণ।

তবে কেন এই ব্যাচের প্রাপ্যতা স্থগিত রাখা হয়েছে, তার কোনো সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি কেউ।

গতকাল আন্দোলনস্থলে গিয়ে সহকারী সচিব বিমল দে বলেন, “ওদের সব কাগজপত্র আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি, কিন্তু প্রক্রিয়াটা কেন সম্পন্ন হচ্ছে না সেটা আমাদেরও অজানা।” তিনি আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব নাকি জানিয়েছেন, “৩০ নভেম্বরের মধ্যে সমস্যার সমাধান হবে।”

কিন্তু আন্দোলনরত সিএইচসিপিরা বলছেন, এর আগেও তিনবার এমন আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। তাই এবার তারা লিখিত ও কার্যকর সিদ্ধান্ত ছাড়া আন্দোলন বন্ধ করবেন না।

গত ১৬ মাসে অনেক সিএইচসিপি ঋণের বোঝায় জর্জরিত, কেউ সন্তানদের স্কুল ফি দিতে পারছেন না, কেউ পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অথচ তারা নিরলসভাবে জনগণের পাশে থেকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন।

একজন আমলার অনিচ্ছার কারণে ৬৬২টি পরিবার কেন ক্ষতিগ্রস্ত হবে— এই প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা।
তারা সরকারের কাছে দ্রুত স্থায়ী সমাধান ও বকেয়া বেতন পরিশোধের জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page