শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

সুন্দরগঞ্জে মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’

উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘মওলানা ভাসানী সেতু’র সংযোগ সড়কে সৃষ্ট ছোট-বড় গর্ত থেকে দুর্ঘটনা এড়াতে ‘লাল নিশান’ গেঁড়ে দিয়েছে এলজিইডি।

জানা যায়, এলজিইডির অধীনে দেশের সবচেয়ে বড় এ সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় গত ২০ আগস্ট। সেতুটি খুলে দেওয়ার পর সংযোগ সড়কগুলোর মধ্যে সুন্দরগঞ্জ থেকে মওলানা ভাসানী সেতু পর্যন্তু সড়কটি হয়ে উঠেছে বেশ গুরুত্বপূর্ণ।

রংপুর, পীরগাছা, চৌধুরানী ও সুন্দরগঞ্জ এবং কুড়িগ্রাম, উলিপুর ও চিলমারীর হাজার হাজার মানুষ দিন-রাত চলাচল করছে এ সড়ক দিয়ে। তাছাড়া, তিস্তা নদীর ওপর নির্মিত এ সেতুটির পাশাপাশি ওই এলাকার  পরিবেশ দেখতে প্রতিদিন ভিড় করছে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বয়সের নর-নারীসহ হাজারো মানুষ।

বেপরোয়া গতিতে চলছে মোটরসাইকেল, ভ্যান ও অটোরিকশা। মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা। এরই মধ্যে প্রাণও গেছে দু-একজনের। তার ওপর বাদ সেধেছে সুন্দরগঞ্জ থেকে বেলকা বাজার পর্যন্ত ৮ কিলোমিটার সড়কের দুধারে সৃষ্ট ছোট-বড় গর্ত। বেপরোয়া যান চলাচল ও বাতি না থাকায় ওই সব গর্ত বাড়িয়ে দিয়েছে দুর্ঘটনার আশঙ্কা।এই লাল নিশানে গাড়ির গতি যে মানুষ কমাবে সেটা মনে হয় না। কাজেই দ্রুত এই সড়কের গর্তগুলো মেরামত করা দরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page