নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার মানিকপুর কলাবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোরের নলডাঙ্গা উপজেলার বৈদ্যবেলঘড়িয়া এলাকার ফরজ আলীর ছেলে সোহাগ হোসেন ও টাঙ্গাইল জেলার নাগোরপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের ওহেদ আলীর ছেলে বিপ্লব হোসেন ।
তারা দুজনই ‘তাকওয়া ফুড অ্যান্ড বেভারেজ’ কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ এবং নিহতদের মধ্যে সোহাগ দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানের চালক ও বিল্পব হোসেন ওই প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে নাটোরগামী একটি ট্রাক বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় সড়কের পার্শে দাঁড়িয়ে ছিল। পরে একই দিক থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি কাভার্ডভ্যান পেছন থেকে ট্রাকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের দিক দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।