বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক কলার প্রলোভনে শিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল! সুন্দরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেফতার” ভয়াল ২৯ এপ্রিল মীরসরাই সহ পুরো চট্টগ্রামের মানুষকে স্মরণ করিয়ে দেয় স্বজন হারানোর কথা শ্রীপুরে মহাসড়ক কেটে ড্রেন নির্মাণ: জনদুর্ভোগ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন মানবতার ফেরিওয়ালা হাজী আমিনুল ইসলাম, জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে মাঠে পুলিশ সুপার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: আবারও পিছিয়েছে চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের এমপি সরোয়ার আলমগীরের আপিল শুনানি চট্টগ্রামের অধিকাংশ পরিক্ষা কেন্দ্রে মোমবাতির আলোয় পরিক্ষ অনুষ্ঠিত মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, কিশোরগঞ্জে ওসি-সাংবাদিকসহ আহত ৩০

ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সতর্কবার্তা সৌদির

যদি আরব অঞ্চলের রাষ্ট্রগুলোকে লক্ষ্য করে নির্বিচারে ড্রোন-ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রাখে ইরান, তাহলে চলমান যুদ্ধে দেশটির সর্বোচ্চ পরাজয় ঘটবে। গতকাল রোববার তেহরানের উদ্দেশে এ সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব।
গত শনিবার সৌদির অন্যতম বৃহৎ তেলক্ষেত্র শায়েবাহ অয়েল ফিল্ডে ইরানি ড্রোন আঘাত হানার পরের দিন এক বিবৃতিতে ইরানকে এ সতর্কবার্তা দিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতিশ্রুতি ও কাজের মধ্যে ‘মিল নেই’ বলেও অভিযোগ করেছে রিয়াদ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “কোনো বাস্তব ভিত্তি ছাড়াই যুক্তিহীনভাবে আরব দেশগুলোকে লক্ষ্য করে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য করে হামলা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে বলছে যে বাস্তবে এই প্রতিশ্রুতির কোনো প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে না।”
“ইরান যদি এমন নির্বিচার হামলা অব্যাহত রাখে, তাহলে চলমান যুদ্ধে ইরানের সর্বোচ্চ পরাজয় ঘটবে এবং রিয়াদ ও তেহরানের বর্তমান ও ভবিষ্যত সম্পর্কের ক্ষেত্রে গভীর প্রভাব পড়বে।”

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ইরানের উদ্দেশে সতর্কবার্তা দিলো সৌদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page