সুন্দরগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলীয় নদী ভাঙন কবলিত মানুষের দীর্ঘদিনের দাবি পূরণের পথে এক বড় ধাপ এগিয়েছে। উপজেলার পূর্বাঞ্চলের সাতটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাবটি আগামী ২ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে আলোচনার জন্য চূড়ান্ত করা হয়েছে।
গাইবান্ধা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: মাজেদুর রহমানের পক্ষ থেকে এই সিদ্ধান্ত-প্রস্তাবটি উত্থাপন করা হবে। গত ২৭ মার্চ ব্যালটের মাধ্যমে জাতীয় সংসদ সচিবালয় এই গুরুত্বপূর্ণ প্রস্তাবটিকে বিশেষ আলোচনার তালিকায় অন্তর্ভুক্ত করে। এই খবর ছড়িয়ে পড়ার পর সুন্দরগঞ্জের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও আশার সঞ্চার হয়েছে।