সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু ।

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী

মোঃ মমিনুল ইসলাম, গাজীপুর:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ৩১ মার্চ ২০২৬ তারিখে ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নবনিযুক্ত এই প্রশাসক বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার ব্যবস্থার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে এ নিয়োগ প্রদান করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, নতুন প্রশাসকের অভিজ্ঞতা ও নেতৃত্ব গাজীপুর জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।
এদিকে, গাজীপুর জেলা পরিষদের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নতুন গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা। প্রশাসনিক দক্ষতা ও সমন্বয়ের মাধ্যমে তিনি জেলার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশাই করছেন সংশ্লিষ্ট মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page