সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু ।

২৭৩০০ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে তেলবাহী জাহাজ, ৪ এপ্রিলের মধ্যে আসবে আরো ৬টি

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অস্থিরতার মাঝে ও জ্বালানি খাতে স্বস্তি হয়ে গতকাল চট্টগ্রাম বন্দরে ভিড়ছে তেল বোঝাই একটি জাহাজ। মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে গতকাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পিভিটি সোলানা নামে জাহাজটি।
পানামার পতাকাবাহী জাহাজটি গতকাল সকালে চট্টগ্রামের জ্বালানি তেলের প্রধান ডিপোতে নোঙর করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, গত এক মাসে ৩০টি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে ভিড়েছে। যুদ্ধ শুরুর পর ৩ থেকে ৩০ মার্চ পর্যন্ত এসব জাহাজ এসেছে।
এর মধ্যে সব ক’টি জাহাজ জ্বালানি খালাস করে ফিরে গেছে। আগামী ৪ এপ্রিলের মধ্যে আরো ছয়টি জাহাজ বন্দরে ভিড়বে। এসব জাহাজের মধ্যে তিনটিতে এলএনজি, দু’টিতে তেল এবং একটিতে এলপিজি আসছে।
এর আগে ২৬ মার্চ ১০ হাজার টন ডিজেল ও ২০ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘গ্রান কুভা’ নামের একটি জাহাজ বন্দরে পৌঁছে।
একই দিন অস্ট্রেলিয়া থেকে ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি নিয়ে ‘এইচএল পাফিন’ ইতোমধ্যে কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে এসেছে। পরদিন ২৭ মার্চ ইন্দোনেশিয়া থেকে ‘নিউ ব্রেভ’ এবং বর্তমানে পথে রয়েছে যুক্তরাষ্ট্র থেকে রওনা দেয়া ‘সেলসিয়াস গ্যালাপাগোস’ নামের আরো একটি ট্যাংকার। আগামী ৪ এপ্রিল জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে।
সূত্র জানায়, দেশে এলএনজি আমদানির বড় অংশ কাতার থেকে আসলে ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে সরবরাহে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে কাতার থেকে কয়েকটি চালান না আসায় বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে।
মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে আসা পিভিটি সোলানা নামের জাহাজটি থেকে ইতোমধ্যে তেল খালাস শুরু হয়েছে বলে সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page