সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু ।

গাইবান্ধায় হাসপাতালে নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ

গাইবান্ধা জেনারেল হাসপাতালে রোগীদের মধ্যে নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ উঠেছে। প্রতিদিনের নাশতায় ডিম, পাউরুটি ও কলা দেওয়া হলেও তা খাওয়ার অযোগ্য বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার সকালে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে সরবরাহ করা ডিমের মধ্যে বাচ্চার অস্তিত্ব পাওয়া গেছে বলে জানান রোগীরা। তাঁরা জানান, নাশতার সঙ্গে দেওয়া ডিম থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। একই সঙ্গে পাউরুটিতেও ছত্রাক পাওয়া গেছে বলে জানান তাঁরা।
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে হাসপাতালের রোগী ও স্বজনেরা বলেন, সরকারি হাসপাতালে এমন অনিয়ম ও অবহেলা কোনোভাবেই কাম্য নয়। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে রোগীদের ভোগান্তি আরও বাড়বে। ডিম পচা জানতে পেরে নাম-পরিচয় না দেওয়া কর্তৃপক্ষের এক প্রতিনিধি এলেও কোনো পদক্ষেপ নেননি তিনি।

হাসপাতালে ভর্তি থাকা রোগী  বলেন, ‘সকালের নাশতায় দেওয়া ডিমের দুর্গন্ধ ও কাল দাগ পাই। পরে খেতে না পেরে ডাস্টবিনে ফেলে দিয়েছি। যারা এসব খাবার দিচ্ছে, তাদের আইনের আওতায় আনা উচিত। পুরোই অবহেলা।’

হাসপাতালের এক কর্মচারী বলেন, ‘এখানকার ঠিকাদার ও এক মেডিকেল অফিসারের প্রভাবের কারণে এ রকম কাণ্ড প্রায় সময় ঘটে। এদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা উচিত। তা না হলে এ রকম ঘটনা ঘটবে প্রতিনিয়ত। এরা হাসপাতালের সিন্ডিকেট, এদের জন্য এগুলো হচ্ছে।’
অভিযোগের বিষয়ে ঠিকাদার খন্দকার সাহাদাত বলেন, ‘আড়াই শ ডিমের মধ্য দুই-চারটা ডিম সমস্যা হতেই পারে। খাবারের মান নিয়ে রোগীর স্বজনেরা অহেতুক ঝামেলা সৃষ্টি করেন। আমি বাজেটের মধ্যেই খাবার সরবরাহ করি। এর চেয়ে বেশি দাবি করলেই তো আমি দিতে পারব না।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page