সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু ।

চট্টগ্রামের মীরসরাইয়ে সংগঠন বিরোধী কর্মে লিপ্ত থাকার অভিযোগে যুব ও সেচ্ছাসেবক দলের দু’নেতা বহিস্কার

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের ফরেষ্ট অফিস এলাকায় গত বুধবার পাহাড় থেকে মাটি কেটে বিক্রি, ছড়া থেকে বালু উত্তোলন এবং ভারত থেকে আসা মাদক বিক্রির আধিপত্য বিস্তার নিয়ে সৃষ্ট সংঘর্ষে জড়িত থাক সহ অন্যান্য সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম উত্তর জেলার মীরসরাই উপজেলাধীন ১ নং করেরহাট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলমগীরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
অনুরূপ মীরসরাই উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দিন স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে উক্ত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১ নং করেরহাট ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ কালাকে দলের সকল সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।
বহিস্কারের প্রতিক্রিয়ায় যুবদল নেতা মোহাম্মদ আলমগীর ও সেচ্ছাসেবক দল নেতা মাসুদ কালা নিজেদেরকে নির্দোষ দাবি করে বলেছেন- আমরা দলের অতিত দুঃসময়ে রাজপথে ছিলাম, এখনো আছি এবং অদুর ভবিষ্যতে ও থাকবো।
কিছু ষড়যন্ত্রকারী মহল বিশেষের ইন্ধনে আমাদেরকে দল থেকে বহিষ্কার করার কথা শুনেছি!
তবে, শুভ বুদ্ধির উদয় হয়ে ঘটনার সাথে আমাদের সম্পৃক্ততা নেই প্রমাণ পেয়ে উপরোক্ত দায়িত্ববান নেতারা ভুল বুঝতে পেরে আমাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিবেন সেই আশায় আশাবাদী আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page