সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ।

প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ খ্রী:

প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা দেওয়ার আশ্বাস সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ।

তবে এ প্রকল্পের কার্যক্রম কবে থেকে শুরু হবে এবং কত বছর বয়সি সাংবাদিকরা এ প্রকল্পের সুবিধা পাবেন পাবেন তার একটি বয়স সীমা নির্ধারণ করা উচিত। বিগত সরকার গুলোর মন্ত্রীদের গালভরা মিছে আশ্বাসে সাংবাদিকরা কারো কথায় বিশ্বাস রাখতে পারেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি এ বছরই জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি বিষয়টি সরকারকে গুরুত্বের সাথে দেখার আহবান জানান।

শনিবার ১৮ এপ্রিল বিকেলে রাজধানীর বিজয়নগরে হোটেল অরনেটের বলরুমে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের ত্রৈমাসিক সাধারণ সভায় সরকারের অগ্রগতি ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন।

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন ডেপুটি এ্যাটর্নী জেনারেল এ্যাডভোকেট আহসান উল্লাহ।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক পরিষদের মুখপাত্র নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এডিটরস ফোরামের সভাপতি ওমর ফারুক জালাল, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অশোক ধর, সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদের সদস্য সচিব মো: দুলাল হোসেন, বিশ্ব ইজতেমা উদযাপন কমিটির সদস্য আলহাজ্ব মনির হোসেন, বাংলাদেশ ইয়্যুথ রেভল্যুশনের তথ্য ও প্রচার উপ-কমিটির চেয়ারম্যান সায়েম ইসলাম টুটুল, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ুম মিঠু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page