বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ভয়াল ২৯ এপ্রিল মীরসরাই সহ পুরো চট্টগ্রামের মানুষকে স্মরণ করিয়ে দেয় স্বজন হারানোর কথা শ্রীপুরে মহাসড়ক কেটে ড্রেন নির্মাণ: জনদুর্ভোগ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন মানবতার ফেরিওয়ালা হাজী আমিনুল ইসলাম, জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে মাঠে পুলিশ সুপার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: আবারও পিছিয়েছে চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের এমপি সরোয়ার আলমগীরের আপিল শুনানি চট্টগ্রামের অধিকাংশ পরিক্ষা কেন্দ্রে মোমবাতির আলোয় পরিক্ষ অনুষ্ঠিত মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, কিশোরগঞ্জে ওসি-সাংবাদিকসহ আহত ৩০ শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ৫ এসএসসি পরীক্ষার্থী আহত, ২ জনের অবস্থা আশঙ্কাজনক , শ্রীপুরে জমি দখল ও ভাড়াটিয়াদের ভয় দেখিয়ে ভাড়া আদায়ের অভিযোগ

আবারও পিছিয়েছে চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের এমপি সরোয়ার আলমগীরের আপিল শুনানি

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরকে ঘিরে চলমান মামলার আপিল শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে না। তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট এহসানুল করিম জানিয়েছেন, পূর্বনির্ধারিত তারিখ থাকলেও আপিল বিভাগের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এক নম্বর বেঞ্চের কার্যতালিকায় মামলাটি অন্তর্ভুক্ত না হওয়ায় শুনানি হচ্ছে না।

তিনি বলেন, আদালতে বিষয়টি “মেনশন” করার মাধ্যমে নতুন শুনানির তারিখ নির্ধারণ করা হবে। এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরোয়ার আলমগীরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশে স্থগিতাদেশ দেন।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণার বিরুদ্ধে জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনের দায়ের করা লিভ টু আপিল গ্রহণের পর আদালত এ আদেশ দেন।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি হাইকোর্ট সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। তবে আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্বাচন কমিশন তার বিজয়ের গেজেট প্রকাশ করতে পারবে না।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে সরোয়ার আলমগীর ৭৬ হাজার ৩৮৫ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেন। কিন্তু মামলার নিষ্পত্তি না হওয়ায় এখনো তার ফলাফল আনুষ্ঠানিক ভাবে গেজেটভুক্ত হয়নি, ফলে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণও অনিশ্চয়তায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page