বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক কলার প্রলোভনে শিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল! সুন্দরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেফতার” ভয়াল ২৯ এপ্রিল মীরসরাই সহ পুরো চট্টগ্রামের মানুষকে স্মরণ করিয়ে দেয় স্বজন হারানোর কথা শ্রীপুরে মহাসড়ক কেটে ড্রেন নির্মাণ: জনদুর্ভোগ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন মানবতার ফেরিওয়ালা হাজী আমিনুল ইসলাম, জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে মাঠে পুলিশ সুপার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: আবারও পিছিয়েছে চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের এমপি সরোয়ার আলমগীরের আপিল শুনানি চট্টগ্রামের অধিকাংশ পরিক্ষা কেন্দ্রে মোমবাতির আলোয় পরিক্ষ অনুষ্ঠিত

কলার প্রলোভনে শিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল! সুন্দরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেফতার”

ফারুক আহমদ 

গাইবান্ধার সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে সাইফুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্ত সাইফুল ইসলাম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। তিনি দুই সন্তানের জনক বলে জানা গেছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্। তিনি জানান, মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির পরিবারের সদস্যরা জোহরের নামাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে শিশুটি প্রতিবেশী সাইফুল ইসলামের বাড়িতে যায়। তখন বাড়িতে অন্য কেউ না থাকায় অভিযুক্ত কলা দেওয়ার কথা বলে শিশুটিকে ঘরে ডেকে নেয়।

এক পর্যায়ে শিশুটির পরিবারের সদস্যরা তাকে ডাক দিলে অভিযুক্ত শিশুটিকে ছেড়ে দেয় এবং বিষয়টি কাউকে না জানাতে বলে। পরে শিশুটি পরিবারের কাছে ঘটনাটি জানায়।
ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আইনের আওতায় এনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page