রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ।

রাসিকের উদ্যোগে পালিত হল শহিদ বুদ্ধিজীবী দিবস

মো. মানিক হোসেন :

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।

শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এনডিসি।

পরে রাসিকের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, কর্মকর্তাবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে শহিদদের আত্মার শান্তি কামনা করে সকল মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

পুস্পস্তবক অর্পণকালে রাসিকের সচিব মো. মোবারক হোসেন, দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর মো. সানাউল্লাহ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএফএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদ, রাজস্ব কর্মকর্তা মো. সারওয়ার হোসেন, প্রধান কর নির্ধারক গোলাম রব্বানী, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহমেদ, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) মো. মহিউদ্দিন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, জনসংযোগ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, ফুড এন্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হক, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, সিসিডিও আজিজুর রহমান, নিরাপত্তা কর্মকর্তা মো. মতিউর রহমান, ভান্ডার কর্মকর্তা আহসানুল হাবিব খোকন, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন, মনিটরিং কর্মকর্তা জুবায়ের হোসেন মুন, মনিটরিং কর্মকর্তা শাহরিয়ার রহমান জিতু।

কর্মচারী ইউনিয়নের পক্ষে পুষ্পস্তবক অর্পণকালে রাসিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. শাকিল, সাবেক যুগ্ম সম্পাদক মো. সানারুল ইসলাম ছবি, সাবেক দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হোসেন মাকু, সাবেক সদস্য মো. সেকেন্দার আলী, মো. নাদিম, মো. সালাউদ্দিন, আতিকুর রহমান বাবু, মো. রাশিদ খাঁন, তপন, বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী ও ওয়ার্ডের সচিবরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page