বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম

জামালপুরে আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ ডাকাত গ্রেপ্তার

জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনার দুর্গম এলাকা মুন্নিয়ারচর থেকে একটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ চাঁন মিয়া (৪৩) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে ডাকাত চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিক ডাকাত চাঁন মিয়ার পরিচয় জানা যায়নি। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশব্যাপী চলমান ডেভিল হান্টের অংশ হিসেবে যমুনার দুর্গম চরে অভিযান পরিচালনা করে ইসলামপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চলিয়ে যমুনা নদীর দুর্গম এলাকা মন্নিয়ারচর থেকে একটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ চাঁন মিয়া (৪৩) নামে এক ডাকাতকে আটক করে পুলিশ।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ ঢাকা পোস্টকে বলেন, মধ্যরাতে যমুনার দুর্গমচর থেকে চাঁন মিয়া নামে একজনকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। চাঁন মিয়ার নামে আরও মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page