সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ।

২৯০ টাকার শেয়ার হলো ৪১১ : জরিমানা ৫৩ কোটি টাকা

কারসাজির মাধ্যমে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ারদর বাড়ানোর ঘটনায় জড়িতদের ৫৩ কোটি ২৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতে জড়িত থাকার দায়ে বিনিয়োগকারী শাহাদাত হোসেন ও তার সহযোগীদের এ জরিমানা করেছে বিএসইসি।
সম্প্রতি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাত্র আড়াই মাস সময়ের মধ্যে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার কারসাজির মাধ্যমে প্রায় ১২১.১০ টাকা বাড়ানো হয়।

বিএসইসির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৯ নভেম্বর ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর ছিল ২৯০ টাকা ৭০ পয়সা। ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি শেয়ারটির দর বেড়ে ৪১১ টাকা ৮০ পয়সায় দাঁড়ায়। কারসাজির মাধ্যমে ধারাবাহিক লেনদেন করে শেয়ারটির দাম বাড়ানো হয়।

শাহাদাত হোসেনকে ১০ কোটি ৫০ লাখ, মো. আবু ইউসুফকে ৭ কোটি ৪০ লাখ, মো. খোকন মিয়াকে ৬ কোটি ৭০ লাখ, মো. জসিম মিজিকে ৫ কোটি ৫০ লাখ, পারভেজ হোসেনকে ৫ কোটি, মো. রহিম বাদশাকে ৪ কোটি ৫০ লাখ, জামাল হোসেনকে ৪ কোটি ৫০ লাখ, আজাদ গাজীকে ৪ কোটি ৪০ লাখ, মো. মাহফুজুর রহমানকে ৩ কোটি ৫০ লাখ, মো. মোহর আলীকে ৬৩ লাখ, মো. সিরাজুল ইসলামকে ৪৩ লাখ, মো. ইমাম হোসেনকে ১ লাখ, মো. সেলিমকে ১ লাখ টাকা, শাখাওয়াত হোসেনকে ১ লাখ ও সাহাবুল আহমেদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর সেকশন ১৭(ই)(৫) ধারা অনুসারে জরিমানা করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্যসংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(১) ধারা অনুসারে, আজাদ গাজীকে ১ লাখ, জামাল হোসেনকে ১ লাখ, মো. আবু ইউসুফকে ১ লাখ, মো. ইমাম হোসেনকে ১ লাখ, মো. জসিম মিজিকে ১ লাখ, মো. খোকন মিয়াকে ১ লাখ, মো. মাহফুজুর রহমানকে ১ লাখ, মো. সেলিমকে ১ লাখ, মো. সিরাজুল ইসলামকে ১ লাখ, মো. মোহর আলীকে ১ লাখ, মো. রহিম বাদশাকে ১ লাখ, পারভেজ হোসেনকে ১ লাখ, শাখাওয়াত হোসেনকে ১ লাখ, সাহাবুল আহমেদকে ১ লাখ ও শাহাদাত হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page