সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ।

মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করলো ইরান ও পাকিস্তান

ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রী মোহাম্মদ আতাবাক বলেছেন, পাকিস্তানের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা হয়েছে। চুক্তি সাপেক্ষে পণ্যসামগ্রীর তালিকা তৈরি করা হবে এবং দুই মাসের মধ্যে তা প্রকাশ করা হবে।
জুনের শেষের দিকে ইরান চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রিজ, মাইনস অ্যান্ড এগ্রিকালচারের (আইসিসিআইএমএ) প্রধান সামাদ হাসানজাদে এবং তেহরানে পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ মুদাসসির টিপুর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কর্মকর্তারা ইরান ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য বিনিময় অনুশীলনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। ১০ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য লক্ষ্য বাস্তবায়নে দুদেশের মধ্যে বিনিময় বাণিজ্য এবং মুক্ত বাণিজ্যের ওপর গুরুত্বারোপ করেন।

অক্টোবরের মাঝামাঝি সময়ে আতাবাক এবং পাকিস্তানের ফেডারেল বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের মধ্যে এক বৈঠকে উভয় পক্ষই দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষই অর্থনৈতিক বিনিময়কে আরও উন্নীত করার বিষয়ে একমত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page