বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ চট্টগ্রামের ফটিকছড়ির বক্তপুরে সম্পত্তির লোভে স্বামীকে হত্যার চেষ্টা, স্ত্রী ও ছেলে মেয়ে গ্রেপ্তার শ্রীপুরে ঘোড়ার গোশতসহ আটক ১ রাজশাহীর দাওকান্দি কলেজে পুরুষ নির্যাতনকারী মহিলার অনেক গোপন তথ্য বেরিয়ে আসছে চট্টগ্রামের মীরসরাইয়ের বাসিন্দা ডিবি কনস্টেবল জাহাঙ্গীর ১০ কোটি টাকার হেরোইন সহ ঢাকাতে আটক অস্ত্র গুলি ও ড্রোন সহ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্য গ্রেফতার জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক কলার প্রলোভনে শিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল! সুন্দরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেফতার”

শ্যাম্পু করার পর চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান

রুক্ষ চুল শ্যাম্পু করার পর অনেক সময় আরও রুক্ষ দেখায়। যদিও কন্ডিশনার ব্যবহার করলে এই রুক্ষতা কমে অনেকটা। তবে কন্ডিশনারও কিন্তু রাসায়নিক সমৃদ্ধ। প্রাকৃতিক কিছু সমাধান খুঁজতে পারেন এ ধরনের সমস্যায়। শ্যাম্পু করার পর কয়েকটি উপকরণ মিশ্রিত পানি দিয়ে চুল ধুলে বজায় থাকবে চুলের সৌন্দর্য।

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি দিয়ে ধুয়ে নিতে পারেন চুল। এতে রয়েছে বিভিন্ন ধরনের খনিজও। গ্রিন টি এর সঙ্গে ১ চা চামচ মধুও মিশিয়ে নিতে পারেন। ২ কাপ গরম পানি ২-৩টি গ্রিন টি-ব্যাগ ভিজিয়ে নিন। শ্যাম্পু করার পর চুল মুছে গ্রিন টি দিয়ে চুল ধুয়ে নিন। হালকা হাতে মাথার ত্বক ম্যাসাজ করুন।
১ লিটার কুসুম গরম পানিতে ১ কাপ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে চুল ধুয়ে ফেলুন। চুলের রুক্ষতা দূর হবে।
চুলের রুক্ষভাব কমানোর পাশাপাশি মাথার ত্বকে সংক্রমণ ও প্রদাহ কমাতে সাহায্য করে অ্যালোভেরা। দুই কাপ পানিতে অ্যালোভেরা জেল বা অ্যালোভেরার শাঁস বেটে মিশিয়ে নিন। তা দিয়ে চুল ধুয়ে ফেলুন শ্যাম্পু শেষে।
শ্যাম্পু শেষে চাল ধোয়া পানিতে ধুয়ে ফেলুন চুল। রুক্ষতা যেমন দূর হবে, তেমনি চুল হবে শক্তিশালী ও ঝলমলে।
মধু চুলের জন্য দারুণ ময়েশ্চারাইজার। চুলে আর্দ্রতা জোগাতে সাহায্য করে মধু। ২ কাপ ঈষদুষ্ণ পানিতে ২-৩ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। ঠান্ডা হলে তা দিয়ে চুল ধুয়ে নিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page