বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ

কামাল উদ্দিন জয়, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার, ১৬ এপ্রিল ২০২৬:

কক্সবাজারে সীমান্ত এলাকায় বসবাসরত অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণের পাশাপাশি স্থানীয় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান এবং শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রায় ২৭৯ জন অসহায় ও দুঃস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়।

এ সময় দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী বিতরণ করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, বিজিবির মহাপরিচালকের ভিশন অনুযায়ী সীমান্ত এলাকায় আস্থা ও নিরাপত্তার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে বাহিনীটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page