সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ।

মহাসড়ক অবরোধ করে জুবায়েরপন্থিদের বিক্ষোভ

মহাসড়ক অবরোধ করে জুবায়েরপন্থিদের বিক্ষোভ
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ জুবায়েরপন্থিদের বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জুবায়েরপন্থি অনুসারীরা।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জেলার শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদের পল্লী বিদ্যুৎ এলাকায় এ অবরোধ তৈরি করেন জুবায়েরপন্থি। এতে এক ঘণ্টারও বেশি সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কে দীর্ঘ যানজটের তৈরি হয়েছে। এর আগে মঙ্গলবার গভীররাতে মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থি অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
অবরোধে থাকা মুরুব্বিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে থাকা জুবায়েরপন্থিদের গতরাতে মাঠ থেকে মারধর করে বিতাড়িত করা হয়েছে। এসময় সাথীদের রক্তের বন্যায় পবিত্র ইজতেমা ময়দান রক্তাক্ত হয়েছে, সাথীদের মারধর করেছে। যতক্ষণ না পর্যন্ত সাদপন্থিদের কাছ থেকে মাঠ উদ্ধার করে জুবায়েরপন্থিদের বুঝিয়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
মাওলানা ইকরামুজ্জামান বাতেন বলেন, গতরাতে তাহাজ্জুদ নামাজের সময় আমাদের সাথীরা শহীদ হয়েছে। এর প্রতিবাদে শ্রীপুরের আলেম সমাজ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। মুরুব্বিদের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের অবরোধ চলবে।

এবিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জয়নাল আবেদীন মন্ডল বলেন, ইজতেমা ময়দানে সংঘর্ষে হতাহতের ঘটনায় জুবায়েরপন্থিরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ আছে। আমরা ঘটনাস্থলে আছি। তাদের সঙ্গে কথা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page