সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ।

রাজশাহীতে অধ্যক্ষের অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

লিয়াকত হোসেন:

রাজশাহীর দূর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রবের বিরুদ্ধে দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উক্ত কলেজের ভুক্তভোগী শিক্ষকেরা।

বুধবার(১৮ ডিসেম্বর) বেলা ১২ টার সময় নগরীর শিরোইল পুবালী মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিনুর রহমান লিখিত বক্তব্য বলেন, অভিযুক্ত সাবেক অধ্যক্ষ আব্দুর রব আ.লীগের সময়ে কোন পূর্ব অভিজ্ঞতাই ছাড়া নিয়ম বহির্ভূত ভাবে কলেজের অধ্যক্ষ নিযুক্ত হোন। এরপর থেকেই নানা অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। এছাড়া ২০০২ সালের জুন থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত কলেজের টিউশন ফি এর টাকা কোন শিক্ষক কর্মচারীর মধ্যে সমবন্টন না করে আত্মসাৎ করে আসছেন।
এ বিষয়ে চলতি বছরের ১২ আগষ্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তারা আরো জানান, সেচ্ছাচারিতা করে স্নাতক পর্যায়ের খাতা শুধু মাত্র একজন শিক্ষিকাকে দিয়ে নিরীক্ষন করাতেন। শুধু তাই নয় ভূগোল বিষয়ে প্রথম নির্বাচিত প্রভাষক শাহিনুর রহমানকে বাদ দিয়ে দ্বিতীয় নির্বাচিত প্রভাষক রহিদুল ইসলামকে সমন্বয় করে বেতন করিয়েছেন আব্দুর রব। তার অনিয়ম দূর্নীতির ফিরিস্থি এখানেই শেষ নয়,বেতন অনুমদন করানোর অজুহাতে স্নাতক পর্যায়ে নিয়োগপ্রাপ্ত প্রায় সকল শিক্ষকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন অধ্যক্ষ আব্দুর রব।

সর্বশেষ ২০১৮ সালে তৎকালিন সংসদ সদস্য প্রফেসর ডা:মুনসুর রহমানকে দিয়ে বেতন অনুমোদনের কথা বলে প্রতিটি শিক্ষকের কাছ থেকে দেড় লক্ষ টাকা করে হাতিয়ে নেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, প্রতিষ্ঠানের ইমেইল আইডি নিজের নামে থাকায় আত্মগোপনে থেকে সেটির পাসওয়ার্ড পরিবর্তন করে কলেজের সকল কার্যক্রম চলমান রেখেছেন।এমনকি চলতি বছরের ২৪ সেপ্টম্বর কতৃপক্ষের বিনা অনুমতিতে গোপনে একটি এ্যাডহক কমিটি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদন করে এনে ওই এলাকায় রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। তার সকল অপকর্ম থেকে বাঁচাতে স্থানীয় বিএনপি নেতারা সহোযোগীতা করছেন বলেও অভিযোগ করা হয়।
এমন পরিস্থিতিতে কলেজের এ্যাডহক কমিটি গঠন ও কার্যক্রম এবং অধ্যক্ষ আব্দুর রবের ব্যক্তিগত, রাজনৈতিক অনিয়মের সুষ্ঠ তদম্ত করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান ভূক্তভোগী শিক্ষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page