সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ।

৫০ বছরে পদার্পণ করল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ৫০ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষ্যে রোববার (৫ জানুয়ারি) ঢাকার গুলশানে অবস্থিত এমজিআই-এর প্রধান কার্যালয়ে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমজিআই চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল বলেন, এমজিআই-এর প্রতিটি পদক্ষেপে আমাদের লক্ষ্য থাকে দেশের অর্থনীতিতে অবদান রাখা এবং কর্মসংস্থান সৃষ্টি করা। আস্থা ও গুণগতমানের প্রতীক হিসেবে, মানুষের জীবনযাত্রার মান আরো উন্নত করার প্রচেষ্টায় পাশে থাকতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন এমজিআই-এর ভাইস চেয়ারম্যান, বোর্ড অব ডিরেক্টর সদস্য এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান কার্যালয়ের অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমজিআই-এর বিভিন্ন ফ্যাক্টরি ও অফিসগুলোতে সম্প্রচারিত হয়। কর্মসূচির অংশ হিসেবে এমজিআই-এর সব কর্মকর্তা ও কর্মচারী নিজ নিজ কর্মস্থলে এদিন ৫০ বছরে পদার্পণের বিশেষ টিশার্ট পরিধান করেন। দেশব্যাপী এমজিআই-এর বিভিন্ন কার্যালয়, ফ্যাক্টরি ও ডিপো-তে বিশেষ সাজসজ্জা, তোরণ ও ফটোবুথ স্থাপন করা হয়েছে।

রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও দেশব্যাপী এমজিআই-এর বিভিন্ন বিলবোর্ড-এ ৫০ বছরে পদাপর্নের বিশেষ কমিউনিকেশন প্রচারিত হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও বিশেষ ক্যাম্পেইন চালানোর কর্মসূচি নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page