বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মৃত ব্যক্তির কাজা রোজা অন্য কেউ রাখতে পারবে? গাইবান্ধায় পুকুরে বিষ দিয়ে ৩০০ মণ মাছ নিধনের অভিযোগ ঈদ যাত্রা স্বস্তির করতে ছুটি বাড়ানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় কর্মকাণ্ড নিয়ে দলীয় এমপি-মন্ত্রীদের ২ দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি শ্রীপুরে মহাসড়কের লেন দখল করে বাজার ইজারা, প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের নীতিমালা সংশোধনের দাবি সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ রাস্তায় গতির ঝড় তুলে শাস্তি পেলেন ধোনি ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

লক্ষ্মীপুরে তিন দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত ও কারাদণ্ডপ্রাপ্ত সদস্যদের পুনর্বহালসহ তিন দফা দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন ও লিফলেট বিতরণ করা হয়েছে। একইসঙ্গে তখনকার আদালতের আদেশের কার্যকারিতা সম্পূর্ণরূপে বাতিল এবং বিডিআর নাম পুনর্বহালের দাবি জানিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।
রোববার (১২ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য দেন বিডিআর থেকে চাকরিচ্যুত সুবেদার ইসমাইল হোসেন, জহির উদ্দিন ও সৈনিক ইসমাইল হোসেনসহ চাকরিচ্যুত আরও কয়েকজন বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

সুবেদার ইসমাইল হোসেন ও জহির উদ্দিন বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি অবৈধ আইন পাস করে প্রহসনের বিচারের মাধ্যমে নির্দোষ সদস্যদের চাকরিচ্যুত ও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে হবে। একইসঙ্গে বন্দি বিডিআর সদস্যদের মুক্তির পাশাপাশি সকল পর্যায়ের সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। বিডিআর সদস্যরা ১৬ বছর ধরে মানবেতর জীবন অতিবাহিত করছে এবং ইতোমধ্যে হতাশাগ্রস্ত কিছু সদস্য মৃত্যুর মুখে পতিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page