মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

রাস্তায় গতির ঝড় তুলে শাস্তি পেলেন ধোনি

কদিন আগে সরকারের কাছ থেকে পাওয়া জমির অপব্যবহারের কারণে আইনি নোটিশ পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের সাবেক অধিনায়ক আবার আইন ভেঙেছেন। রাঁচিতে ট্রাফিক আইন লংঘন করে ধরা পড়েছেন তিনি।
রাঁচিতে অতিরিক্ত গতিতে মোটরবাইক চালানোর শাস্তি পেয়েছেন ধোনি। তাকে এক হাজার রুপি জরিমানা করা হয়েছে। শহরে বাড়ির কাছে একটি ট্রাফিক মনিটরিং সিস্টেমে তার অতিরিক্ত গতিতে বাইক চালানোর বিষয়টি ধরা পড়ে। তারপর মোটরযান আইনের ১৮৩ ধারা অনুযায়ী ই-চালান ইস্যু করা হয়।

অপরাধ ছোট হলেও ধোনির নাম জড়িত থাকায় ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। ভক্তরা করছেন আলোচনা।
এর আগে রাঁচিতে একটি আবাসিক প্লটের অপব্যবহার করায় ঝাড়খণ্ড স্টেট হাউজিং বোর্ড ধোনির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠায়। কর্তৃপক্ষের অভিযোগ, সম্পত্তিটি শুধুমাত্র আবাসিক বাড়ি বানানোর জন্য দেওয়া হয়েছিল, কিন্তু ধোনি সেটি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page