মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াউ সোয়ে মোয়ে-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

বুধবার ঢাকাস্থ মিয়ানমার দূতাবাসে রাষ্ট্রদূত ইউ কিয়াউ সোয়ে মোয়ে-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আল্লামা মামুনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

এসময় বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

আলোচনায় আমিরে মজলিস আল্লামা মামুনুল হক বলেন, ‌‘রোহিঙ্গা সংকটের টেকসই ও মর্যাদাপূর্ণ সমাধান দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে-এই বিশ্বাস থেকেই আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেছি।’

তিনি আরও উল্লেখ করেন, মিয়ানমারে নতুন সরকার গঠনের প্রেক্ষাপটে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে বলে আশা করা যায় এবং এই প্রেক্ষাপটে রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াউ সোয়ে মোয়ে রোহিঙ্গা ইস্যুকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং বলেন, আলোচনায় উত্থাপিত বিষয়সমূহ তিনি তার সরকারের কাছে যথাযথভাবে উপস্থাপন করবেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এবং পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান। মিয়ানমার দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন হেত মিয়াত লুইন।

উভয় পক্ষ পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখা এবং সংলাপের মাধ্যমে বিষয়গুলোর অগ্রগতি সাধনের বিষয়ে একমত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page