বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক কলার প্রলোভনে শিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল! সুন্দরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেফতার” ভয়াল ২৯ এপ্রিল মীরসরাই সহ পুরো চট্টগ্রামের মানুষকে স্মরণ করিয়ে দেয় স্বজন হারানোর কথা শ্রীপুরে মহাসড়ক কেটে ড্রেন নির্মাণ: জনদুর্ভোগ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন মানবতার ফেরিওয়ালা হাজী আমিনুল ইসলাম, জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে মাঠে পুলিশ সুপার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: আবারও পিছিয়েছে চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের এমপি সরোয়ার আলমগীরের আপিল শুনানি চট্টগ্রামের অধিকাংশ পরিক্ষা কেন্দ্রে মোমবাতির আলোয় পরিক্ষ অনুষ্ঠিত

‘ছাভা’ ছবিতে রাশমিকার নজরকাড়া লুক প্রকাশ

ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয়ে করে দর্শকদের নজর কেড়েছেল দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার ছত্রপতি শিবাজির স্ত্রীর চরিত্রে প্রথম লুকেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করলেন রাশমিকা মান্দানা।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার মুক্তি পেয়েছে ‘ছাভা’ ছবিতে রাশমিকার ফার্স্ট লুক। সেখানে তার মারাঠি রানি রূপে ধরা দিয়েছেন। এ ছবিতে শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে ভিকির ‘ছত্রপতি’ লুক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা পোস্টারে দেখা যায়, মারাঠি ট্র্যাডিশনাল শাড়িতে রয়েছেন রাশমিকা। মাথায় ঘোমটা, কপালে বড় লাল টিপ, নাকে নথ। একটি ছবিতে হাসিমুখ এবং অপরটিতে গম্ভীর আগুনে দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন যশুবাই।
ম্যাডক ফিল্মসের ইনস্টাগ্রাম পেজ থেকে ছবির পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, ‘প্রত্যেক মহান রাজার নেপথ্যে থাকেন একজন শক্তিশালী রানি। রাশমিকা মান্দাকাকে দেখা যাবে সেই যশুবাই রূপে। যিনি স্বরাজ্যের গর্ব।’

আগামী ১৪ ফেব্রুয়ারি শিবাজি সাওয়ান্তের ‘ছাভা’ বইয়ের কাহিনি অবলম্বনে তৈরি হওয়া ছবিটি মুক্তি পাবে। লক্ষ্মণ উটেকরের পরিচালনাতেই পর্দায় প্রথমবার জুটি বেঁধেছেন ভিকি ও রাশমিকা। এই প্রথম কোনও ঐতিহাসিক চরিত্রে অভিনয় করছেন ভিকি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page