বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মৃত ব্যক্তির কাজা রোজা অন্য কেউ রাখতে পারবে? গাইবান্ধায় পুকুরে বিষ দিয়ে ৩০০ মণ মাছ নিধনের অভিযোগ ঈদ যাত্রা স্বস্তির করতে ছুটি বাড়ানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় কর্মকাণ্ড নিয়ে দলীয় এমপি-মন্ত্রীদের ২ দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি শ্রীপুরে মহাসড়কের লেন দখল করে বাজার ইজারা, প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের নীতিমালা সংশোধনের দাবি সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ রাস্তায় গতির ঝড় তুলে শাস্তি পেলেন ধোনি ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কারাগারে মহাসিন খান (৬০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মৃত কয়েদি মহাসিন কুমিল্লার মুরাদনগর থানায় কাজিয়াতল গ্রামের মৃত রহমত আলীর ছেলে। তার কয়েদি নম্বর ১৮৮৫/এ। তিনি সিলেট জেলার জঙ্গি মামলার আসামি ছিলেন।
কয়েদি মহাসিনকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. মোস্তফা বলেন, আজ সকালের দিকে কয়েদি মহাসিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে দুপুর সাড়ে ১২টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page