বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম

পিরোজপুরে আগুনে ৩০টি দোকান পুড়ে ছাই

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বন্দরের মাছ বাজার সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে বরিশাল, বানারীপাড়া, পিরোজপুর, কাউখালি ও নেছারাবাদ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে বাজারের মাসুদ নামে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মসজিদের মাইক থেকে আগুন নেভাতে এলাকাবাসীর সহায়তা চাওয়া হয়। একই সঙ্গে নেছারাবাদ ফায়ার সার্ভিসকে ফোন দিলে প্রথমে নেছারাবাদ ফায়ার সার্ভিস পরে বরিশাল, বানারীপাড়া, পিরোজপুর ও কাউখালী ফায়ার স্টেশন কর্মীরা এসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আগুন নেভানোর কাজ করেন। ততক্ষণে বাজারের প্রায় ৩০টি দোকান পুড়ে যায়। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমির হোসেন বলেন, ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমি দোকানে যাই। গিয়ে দেখি আমার দোকানে আগুন জ্বলছে। কোনো মালামাল বের করতে পারিনি। আমার দুটি দোকান ছিল। দুটি দোকানই পুড়ে ছাই হয়ে গেছে।

মিয়ারহাট বাজার সমিতির সাধারণ সম্পাদক বাদল বেপারী বলেন, ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে। এতে আমাদের বাজারের প্রায় ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এখানে সবাই বড় ব্যবসায়ী হওয়ায় এতে আনুমানিক শতকোটি টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে বরিশাল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে মাসুদ নামে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীর দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page