বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম

শৈলকুপায় ট্রিপল মার্ডারের ঘটনায় ২ জন আটক

ঝিনাইদহের শৈলকুপায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার হানিফসহ ৩ জনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে র‌্যাব।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইদহ শহর ও গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর গ্রামের ছানোয়ার হোসেন ছনুর ছেলে আবু সাঈদ ও জোড়াপুকুরিয়া গ্রামের মৃত আনজের আলীর ছেলে আনারুল ইসলাম।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৬ জানায়, ট্রিপল মার্ডারের ঘটনায় হানিফের ভাই সাজিদুল ইসলাম ইশা বাদী হয়ে মামলা করেন। দায়ের করা মামলায় রাতেই অভিযান চালিয়ে ঝিনাইদহ শহরের সার্কিট হাউজ এলাকা থেকে আবু সাঈদকে ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সোনাতলা এলাকা থেকে আনারুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করে র‌্যাব।

গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় গুলি করে হত্যা করা হয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার হানিফ, তার শ্যালক লিটন ও রাইসুলকে। হত্যার পর দায় স্বীকার করে গণমাধ্যমে ক্ষুদে বার্তা পাঠায় হত্যাকারীরা। এ ঘটনায় রোববার নিহত হানিফের ভাই সাজেদুল ইসলাম এশা বাদী হয়ে শৈলকুপা থানায় হত্যা মামলা দায়ের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page