বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম

কুষ্টিয়ায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে রাকিবুল ইসলাম (২৬) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার কাতলামারি এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম কাতলামারি গ্রামের সামু আলীর ছেলে। তিনি কনস্টেবল পদে ঝিনাইদহ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।

জানা গেছে, আজ সকাল ১০টার দিকে ডেকেও রাকিবুলের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা দেখেন তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, রাকিবুল ইসলামের পরিবারের আর্থিক অবস্থা ভালো না। তার বাবা ব্যবসা করতেন। তার কাছে বিভিন্ন লোকজন টাকা-পয়সা পান। টাকা পরিশোধের জন্য তারা চাপ দিচ্ছিলেন। এ কারণে আত্মহত্যার এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page