বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম

শৈশবের স্মৃতি তুলে ধরে যা বললেন হিনা খান

ভারতীয় অভিনেত্রী হিনা খানের ক্যান্সার আক্রান্ত হওয়ার বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বেশ আলোচনা করছেন। এদিকে অসুস্থতার কারণে অনেক দিন কোনও শুটিংয়ের সঙ্গেও যুক্ত নন তিনি। শুটিংও করতে পারছেন না। তবে হিনা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়।
ক্যানসারের আপডেটের পাশাপাশি কিছু মজার ভিডিও শেয়ার করেন মাঝেমধ্যেই। হিনা তেমনই একটি ছোটবেলার স্মৃতি ভরা মজার ভিডিও শেয়ার করেছেন। যেখানে মায়ের কাছে কতটা মার খেতেন তিনি সেই ঝলক ফুটে উঠেছে।

ভিডিও দেখলে সকলের শৈশবের কথা মনে পড়তে বাধ্য। হিনাকে ছোটবেলায় তার মা মারধর করতেন। অভিনেত্রী খুব মজার ভঙ্গিতে ভক্তদের কাছে সেই মুহূর্তটি তুলে ধরেছেন। হিনা ও তার ভাই বেশ খানিকটা সময় একসঙ্গে মারধর খেয়েছিলেন মায়ের কাছে। টাই একেবারে অন্য রূপে তৈরির চেষ্টা করলেন হিনা।
ভিডিও ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শৈশবের স্মৃতি, মায়ের মারধর।’ ভিডিওতে হিনাকে তার মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে এবং তার ভাই ছোটবেলার হিনার মতো মার খেয়ে নানা প্রতিক্রিয়া দিচ্ছেন।
ভিডিওতে দেখা গেছে হিনা তার ভাইকে বেল্ট দিয়ে জোরে জোরে মারছেন। এবং তার ভাই সোফায় লাফ দিয়ে পড়ছেন। এরপর হিনা বলেন, ‘তোমার মুখে যদি আর সামান্য আওয়াজও শুনি, তা হলে তোমাকে মারব।’ সব বাচ্চাই নিশ্চয়ই তাদের মায়ের কাছে কখনও না কখনও এই সংলাপটি শুনেছেন।

হিনা খানের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মানুষের মন ছুঁয়েছে। ‘প্রতিটি শিশুকে তার মা নিশ্চয়ই এ ভাবে কান্নাকাটির জন্য আরও বেশি করে মারধর করতেন?’ প্রশ্ন হিনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page