বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম

সন্তানের কাছে তার বাবা সেলিব্রিটি নয় : অপু বিশ্বাস

সদ্যই ৪৫ থেকে ৪৬ এ পা রাখলেন ঢাকাই মেগাস্টার শাকিব খান। শুক্রবার নায়কের জন্মদিন উপলক্ষে আয়োজনেরও কমতি ছিল না। এবার বিশেষ এই দিনটিতে বড় ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কেটে উদযাপন করলেন শাকিব খান।
শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে কিছু ছবি ভাগ করে নেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানে দেখা যায়, ছেলে আব্রামের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন শাকিব। নায়কের জন্য আনা হয়েছে একটি সুন্দর লাল কেক। সেখানে আব্রামের তরফ থেকে লেখা- ‘হ্যাপি বার্থডে, মাই কিং-পাপা’।

বাবার প্রতি ভালোবাসা প্রকাশে শুধু কেকের ওপরেই সীমাবদ্ধ থাকেনি। নিজের হাতে একটি ক্যানভাসে বিশেষ উক্তি লিখে রাখে আব্রাম। সঙ্গে থাকে ছোট্ট হাতের আঁকিবুঁকি।
তবে অপু বিশ্বাসের সেই পোস্টের ছবিগুলোতে নায়িকাকে সঙ্গে দেখা যায়নি। তা পোস্ট করে অপু বিশ্বাস লিখেছেন, ‘সন্তানের কাছে তার বাবা সুপারস্টার কিংবা সেলিব্রিটি না। বাবা ছেলে এই এক অন্যরকম বন্ধন যাকে বলে আত্মার বন্ধন। শুধুমাত্র দোয়া আর ভালোবাসায় ভরিয়ে দিন। বাবা ছেলে খুনসুটিতে মেতে ছিল জন্মদিনের সারাটা দিন।’
অপুর এই পোস্টে অনুরাগীদের সাড়াও ছিল দেখার মতো। মেগাস্টারকে জন্মদিনের শুভেচ্ছাসহ বাবা-সন্তানকেও ভালোবাসায় ভরিয়ে দেন তারা।

এর আগে শাকিবকে প্রশংসা করে সামাজিক মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানান অপু-বুবলী দুজনেই। এ সময় প্রাক্তন স্বামীকে তারা সম্বোধন করেন নানা তকমায়। যেমন, অপু বিশ্বাসের কাছে শাকিব খান হচ্ছেন শাহরুখ খান। আর বুবলীর কাছে তিনি মহারাজা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page