ঢালিউডের নবাব খ্যাত মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার অন্যতম আকর্ষণ হিসেবে কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহানের নাম শোনা যাচ্ছিল।
অবশেষে সত্যি হলো সেই গুঞ্জন। শাকিবের সঙ্গে সিনেমাটির বিশেষ আকর্ষণ হিসেবে আইটেম গান ‘চাঁদ মামা’-তে দেখা গেল পশ্চিমবঙ্গের প্রথমসারির এই নায়িকাকে। সম্প্রতি মঙ্গলবার রাতে গানটির কয়েক সেকেন্ডের একটি প্রমো প্রকাশ হয়েছে। যেখানে শাকিব ও নুসরাতকে দেখে চমকে উঠেছে দুই বাংলার দর্শক। এমনকি গানটি সোশ্যাল মিডিয়াতে রাতেই ভাইরাল হয়ে যায়। এরইমধ্যে প্রমোর দর্শকসংখ্যা ৫.৫ মিলিয়নের ঘর ছাড়িয়েছে।
পুরো গানের জন্য মুখিয়ে আছে নেটিজনরা। প্রমোতে শাকিবের লুক, কস্টিউম, সেট ডিজাইনের সঙ্গে নুসরাতের আবেদনময় উপস্থিতি অনেকে চোখ কপালে উঠেছে। কেউ কেউ বলিডের গানের সঙ্গে তুলনা করছেন! বলছেন, এটি হতে পারে বছরের অন্যতম হাই ভোল্টেজ গান।
নেটিজেনদের কেউ কেউ আবার ফেসবুকে লিখছেন, মিমির সঙ্গে শাকিবের ‘লাগে উরাধুরা’ গানটি ছাড়িয়ে যেতে পারে ‘চাঁদ মামা’! গানটি ছাড়ার ১০ ঘণ্টার মধ্যে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম মিলিয়ে ৩ মিলিয়নের বেশি ভিউ হয়েছে।
প্রসঙ্গত এর আগে শাকিবের সঙ্গে নাকাব ছবিতে অভিনয় করেছিলেন নুসরাত। এবার দেখা যাবে আইটেম গানে। গানটির মাধ্যমে প্রায় ১০ বছর পর আবার আইটেম গানে দেখা গেল নুসরাতকে।
এই বিষয়ে এক ভিডিও বার্তায় নুসরাত জানিয়েছেন, চাঁদ মামা শব্দটি শুনলেই ছোটবেলার নস্টালজিয়া ফিলিং হয়। কিন্তু এই চাঁদ মামা পুরোপুরি ডান্স নাম্বারের গান। সবাই খুব এনজয় করবে।