বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম

জানা গেল অভিনেতা শামীম হাসানের স্ত্রীর পরিচয়

ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকারের প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন একেবারেই কম ছিল না। কান পাতলেই অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে শামীমের প্রেম গুঞ্জন শোনা যেত। ফেসবুকে তাকে ট্যাগ করে বিবাহের হলফনামাও প্রকাশ করতে দেখা গেছে।

আবার অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে বিয়ের  কয়েকটি ছবি ভাইরাল হয়। ফলে অনেকে ধরেও নেয় অহনার পর এতদিন তানিয়ার সঙ্গে ডুবে ডুবে জল খাচ্ছিলেন শামীম।

যদিও শামীম পরে স্পষ্ট করেন, এসব নিছকই মজার উদ্দেশেই করেন তিনি; বিয়ের পোস্টগুলো ছিল ভূয়া কিংবা ছবিগুলো নাটকের দৃশ্য থেকে কেটে নেওয়া। এরপর অনুরাগীদের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হতে থাকে, আদতে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন শামীম!
এরইমধ্যে শুক্রবার শামীমের বিয়ের ছবির প্রকাশ্যে আসতেই নানা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে ভক্তদের মনে। পরে নিশ্চিত হওয়া যায়, নাটকে নয়, এবার বাস্তবেই বিয়ে করলেন শামীম। যদিও শুরুর দিকে সামাজিক মাধ্যমে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি অভিনেতা।
তবে শুক্রবার রাতে প্রোফাইলে ‘গট ম্যারিড’ পোস্ট দিয়ে স্ত্রীর পরিচয় নিশ্চিত করেন অভিনেতা। এর আগে অবশ্য ধারণা করা হয়েছিল, শামীমের স্ত্রী মিডিয়ার কেউ নন।

তবে শামীম হাসান সরকারের স্ত্রীর প্রোফাইল পর্যালোচনা করে দেখা যায়, তিনি ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতি। পড়াশোনা করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। প্রোফাইল পিকচারে বর্তমানে তার বিয়ের ছবিটি রয়েছে।
বিয়ে নিয়ে হারহামেশাই মজা করতে দেখা যায় ছোট পর্দার অভিনেতা শামীম হাসানকে। অভিনেতার এমন রসিকতা ভক্তমহলে অনেকটাই বিশ্বাসের জায়গা নড়বড়ে করেছে। তাই তো মন্তব্যঘরে নেটিজেনদের এক বড় অংশের মন্তব্য ছিল, সত্যিই কি বিয়ে করলেন শামীম, নাকি এটাও নাটকের দৃশ্য?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page