বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম

একইদিনে গানে মাতবে চার শহর

একই দিনে দেশের চার শহরে স্বাধীনতা দিবস কনসার্টের আয়োজন করেছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। এর মধ্য দিয়ে গানে গানে মঞ্চ মাতাবেন জনপ্রিয় সব ব্যান্ড ও শিল্পীরা। এদিকে কনসার্টটি গত ২৬ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রোজার কারণে দিনক্ষণ আগামী এপ্রিলে পিছিয়ে নেওয়া হয়েছে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কনসার্টের বিষয়টি নিশ্চিত করা হয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এ কনসার্ট আয়োজন করা হচ্ছে। দেশের ৪টি মহানগর ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ায় একই দিনে বিকাল ৩টা থেকে শুরু হবে কনসার্ট।

ঢাকায় মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন নগর বাউল জেমস। এদিন ঢাকায় পারফর্ম করবে ব্যান্ড ফিডব্যাক, শিরোনামহীন, পাওয়ারসার্জ, আপেক্ষিক, আফটার ম্যাথ, সংগীতশিল্পী প্রীতম হাসান, জেফার, পড়শী, ফেরদৌস ওয়াহিদ, মিলা, আগুন, হায়দার হোসেন, অনিমেষ রায়, সোহান আলী, আবরার শাহরিয়ার, মাহতিম সাকিব, সেলিম চৌধুরী, আলেয়া বেগম ও মিফতা জামান।
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে গান শোনাবে ব্যান্ড মাইলস, সোলস, আর্ক, লালন, অ্যাশেজ, সাবকনসাস, বে অব বেঙ্গল, তীরন্দাজ, মেট্রিক্যাল, সংগীতশিল্পী কিরণ দাস, ইমরান, কোনাল, চিশতি বাউল, তাসনিম আনিকা, সালমা, রায়হান, শুভ্র, মৌসুমী, ইথুন বাবু, পরাণ আহসান, আকলিমা মুক্তা ও ঋতুরাজ।
খুলনা জেলা স্টেডিয়ামে দর্শক মাতাবে ব্যান্ড ওয়ারফেজ, আর্বোভাইরাস, সোনার বাংলা সার্কাস, কার্নিভাল, বাংলা ফাইভ, কাগুল, কুঁড়েঘর, বিবর্তন, সংগীতশিল্পী মনির খান, আসিফ আকবর, বালাম, তাহসান খান, কনা, নাসির, জয় শাহরিয়ার, টুনটুন বাউল, রুখসার রহমান, লিজা ও পলাশ।

বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে গাইবে ব্যান্ড আর্টসেল, অ্যাভয়েড রাফা, ডিফরেন্ট টাচ, এমএনবি, ভাইকিংস, বাগধারা, সংগীতশিল্পী খুরশীদ আলম, বেবী নাজনীন, কনকচাঁপা, আলম আরা মিনু, হৃদয় খান, কর্নিয়া, মিজান, লুইপা, কে জেড রাব্বী, মুত্তাকী হাসিব, রাজীব ও মুহিন।

ঘোষণা মতে, ১১ এপ্রিল চার শহরে একযোগে শুরু হবে কনসার্ট। বেলা ৩টায় শুরু হবে মূল আয়োজন। চলবে রাত ১১টা পর্যন্ত। আয়োজকরা জানিয়েছেন, এ আয়োজনের মূল লক্ষ্য দেশের কৃষ্টি ও সংস্কৃতিতে ভারতীয় এবং পাকিস্তানি সংগীতের আগ্রাসন রুখে দিয়ে দেশীয় সংস্কৃতি তুলে ধরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page