বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম

বিয়ে করলেন অভিনয়শিল্পী জামিল ও মুনমুন

ঈদ যেতেই লেগে যায় বিয়ের ধুম। সে দিক থেকে ব্যতিক্রম নয় দেশের তারকারাও। দুই-এক দিনের ব্যবধানে পর পর বিয়ে দেখল শোবিজঅঙ্গন। যেমন, অভিনেতা শামীম হাসান সরকার বিয়ে করেন গত শুক্রবার। একইদিনে আবার সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাবা খান। তাদের সকলের বিয়েতে উচ্ছ্বসিত যেন ভক্তরাও।
তাদের বিয়ের রেশ না কাটতেই এবার বিয়ের পিঁড়িতে বসলেন ছোটপর্দার অভিনেতা জামিল হোসেন। অভিনেত্রী মুনমুন আহমেদ মুন-এর সঙ্গে অভিনেতার দীর্ঘদিনের প্রেম পূর্ণতা পেল এবার।

এদিকে অভিনেতা নিজে বিয়ের খবর নিশ্চিত করলেও তার আগে সামাজিক মাধ্যমে তাদের বিয়ের একটি ভিডিও প্রকাশ্যে আনেন অভিনেত্রী মনিরা মিঠু।
রোববার (৬ এপ্রিল) রাতে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয় বলে জানা গেছে। এদিন রাতেই সামাজিক মাধ্যমে স্ত্রী মুনের সঙ্গে ছবি প্রকাশ করে অভিনেতা লিখেছেন ‘আলহামদুলিল্লাহ’।
ভক্তদের পাশাপাশি তাদের জন্য শুভকামনা জানিয়েছেন শিল্পীরাও। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা রওনক হাসান, অভিনেত্রী শাহনাজ খুশি, সালহা খানমস নাদিয়াসহ অনেকে।

জামিলের স্ত্রী মুন একজন ছোট পর্দার অভিনেত্রী। তারা একসঙ্গে জুটি বেঁধে বেশকিছু নাটকে কাজ করেছেন। আর সেখান থেকেই তাদের পরিচয়; তা অবশেষে ঘটল পরিণয়ে।

বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন মুন। এরপর নাম লেখান টিভি নাটকে। অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page