রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ।

নাইট ক্লাবের ছাদ ধসে ৬৬ জন নিহত

ক্যারিবিয়ান অঞ্চলের দেশ ডোমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন বেসবল খেলোয়াড় আছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সেখানকার জরুরি অপারেশন কেন্দ্রের পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্দেজ বলেছেন, অন্তত ১৫৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

যখন ছাদ ধসে পড়ার ঘটনা ঘটে তখন জেট সেট নামের নাইট ক্লাবটির ভেতর প্রায় ৩০০ জন ছিলেন। এটি রাজধানী সান্তো ডোমিঙ্গোতে অবস্থিত। ছাদ ধসে পড়ার পর সেখানে কনসার্ট চলছিল। যারা এখনো নিখোঁজ আছেন তাদের উদ্ধারে অভিযান অব্যাহত ছিল।

যারা ওই সময়টায় ক্লাবটিতে ছিলেন তাদের পরিবারের সদস্যরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে চলে আসেন। তারা তাদের পরিবারের সদস্যদের ছবি নিয়ে তাদের খোঁজ করতে থাকেন। সেখানে অন্তত ২২টি ইনস্টিটিউটের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

নাইট ক্লাবটির ছাদ কীভাবে ধসে পড়ল সেটি এখনো জানা যায়নি।
ড্রোন থেকে নেওয়া ফুটেজে দেখা গেছে ক্লাবটির ছাদের মাঝের অংশ ধসে গর্ত তৈরি হয়েছে। সেখানেই মূলত সবাই ছিলেন। এতে এত হতাহতের ঘটনা ঘটেছে।

একটি ভিডিওতে দেখা গেছে একটি ব্যান্ড গান পরিবেশন করছে। ওই সময় স্টেজের কাছ থেকে একজনকে আঙুল দিয়ে দেখান যে ক্লাবের পেছনে কিছু একটা পড়েছে। এর কিছুক্ষণের মধ্যে ছাদে থাকা লাইটগুলো ধসে পড়তে থাকে। এরপর মুহূর্তের মধ্যে পুরো ছাদটি ধসে পড়ে। ওই সময় মানুষের গোঙানি ও ভয়ার্ত চিৎকার শোনা যায়। এর কয়েক সেকেন্ড পর ভিডিওটি কালো হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page